ঢাকাThursday , 25 September 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

এক সচিবকে ওএসডি, অবসরে তিন সচিব

Link Copied!

 

চাকরির বয়স শেষ হওয়ায় তিন সচিবকে অবসরে পাঠানো হয়েছে। পাশাপাশি অবসর গমনের সুবিধার্থে একজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

 

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনকে ৩০ সেপ্টেম্বর, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিককে ২৮ সেপ্টেম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল আলম সেখকে ১ অক্টোবর থেকে অবসর প্রদান করা হয়েছে।

 

এই তিন কর্মকর্তাকে অবসরে যাওয়ার পরদিন থেকে এক বছরের জন্য অবসর উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। তারা বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

 

অপর আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. নিয়াজ উদ্দিনকে অবসর গমনের সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।