ঢাকাFriday , 30 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের পূর্বেই সংস্কার ও বিচার প্রয়োজন  : নাহিদ ইসলাম

Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “সংস্কার ও গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার অসম্পূর্ণ রেখে আমরা নির্বাচনের দিকে যেতে পারি না।”

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী করতে হলেও তার আগে প্রয়োজনীয় বিচার ও সংস্কার সম্পন্ন করে তা জাতির সামনে রোডম্যাপ আকারে উপস্থাপন করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, “ভোট চাইতে হলে রাজনৈতিক দলগুলোকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, শহীদ পরিবারের কাছে যেতে হবে। তখন তাদের প্রশ্নের মুখোমুখি হতে হবে— কতটুকু বিচার হয়েছে, কতটুকু সংস্কার হয়েছে।”

তিনি আরও বলেন, “এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি নিয়ে। সেই প্রতিশ্রুতি ছিল বিচার, সংস্কার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এখন সময় এসেছে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের।”

শহীদ পরিবারদের সঙ্গে সাক্ষাতের পর এনসিপি আহ্বায়ক মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে একটি পথসভায় বক্তব্য দেন। সেখানে বিহারি জনগোষ্ঠীর উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশের মানুষ ধর্ম, জাতি, ভাষা বা সম্প্রদায়ে ভিন্ন হলেও আমরা সবাই একই রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্রের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্রসহ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সবার প্রাপ্য।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র চাই যেখানে বৈষম্য থাকবে না। এই স্বপ্ন নিয়েই গণ-অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নেই আমাদের এগিয়ে যেতে হবে।”

এরপর মোহাম্মদপুর টাউনহলে আরেকটি পথসভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা এখানে কোনো দলের প্রচারণা চালাতে আসিনি, এসেছি কিছু সত্য কথা বলতে। বিগত দেড় দশকে আমাদের প্রজন্মের শিক্ষার নিশ্চয়তা ছিল না, কর্মসংস্থানের সুযোগ ছিল না। সেই কারণেই গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল। তরুণরা রাজপথে নেমেছিল তাদের ন্যায্য অধিকারের দাবিতে।”

তিনি বলেন, “আমাদের প্রত্যাশা, এবার আর জীবন দিয়ে রাজপথে নামতে না হয়। কিন্তু ইতিহাস বলছে, আমাদের বারবার রাস্তায় নামতে হয়েছে। এবার যেন গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সফল হয়।”

পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে মানুষ রাস্তায় নেমে খুন হবে বা গুম হয়ে যাবে। এমন রাষ্ট্র ব্যবস্থায় ফিরতে চাই না যেখানে সরকার কোনো দল বা পক্ষের হয়ে কাজ করবে। রাষ্ট্র হবে সকল নাগরিকের জন্য— এনসিপি সেই লক্ষ্যেই কাজ করছে।”

মোহাম্মদপুরের টাউনহলের পর নাহিদ ইসলাম আরও দুটি পথসভায় বক্তব্য দেন— মোহাম্মদপুর তিন রাস্তা মোড় ও ধানমন্ডি ২৭ নম্বরে। এসব পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।