ঢাকাThursday , 5 June 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

সংস্কার, বিচার ও নির্বাচনের দাবীতে ২৮ জুন সোহরাওয়ার্দিতে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

Link Copied!

সংস্কার, বিচার ও নির্বাচনের দাবীতে ২৮ জুন সোহরাওয়ার্দিতে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

 

আগামী ২৮ জুন’২০২৫ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনদফা দাবীতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল ৩ জুন রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ আজ ৪ জুন এক বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে রাষ্ট্র নাগরিকদের প্রতিষ্ঠান হওয়ার বদলে স্বার্থান্বেষী মহলের গোষ্টিস্বার্থ হাসিলের প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রকে জনতার প্রতিষ্ঠানে পরিনত করার সুযোগ তৈরি হয়েছে। আর সেজন্য দরকার সংস্কার। গোটা জাতী রাষ্ট্র সংস্কারের জন্য উন্মুখ হয়ে আছে। সংস্কারে সরকারের সদিচ্ছার কথা শোনা গেলেও সংস্কার এখনো দৃশ্যমান হয় নাই। কোন কোন রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রশ্নের চেয়ে অন্যান্য বিষয় প্রধান্য পাচ্ছে।

 

মাওলানা ইউনুস আহমেদ বলেন, পতিত স্বৈরতন্ত্র জুলাই-আগস্টে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আরো কয়েক হাজার মানুষকে পঙ্গু করেছে, অন্ধত্বের দিকে ঠেলে দিয়েছে। বিগত পনের বছরে শতশত মানুষকে গুম করেছে। খুন করেছে। দেশের হাজার কোটি টাকা পাচার করেছে। এমন সংঘবদ্ধ নৃশংস অপরাধী চক্রের বিচার হওয়া জনতার প্রাণের দাবী। বিচারের কাজ শুরু হলেও তার গতি শ্লথ; যা মানুষকে আশাহত করছে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব যোগ করেন, নির্বাচন আয়োজন করা হয় যাতে দেশ পরিচালনায় সংখ্যাগরিষ্ট মানুষের মতামতের প্রতিফলন ঘটানো যায়। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামত পদ্ধতিগতভাবেই রাষ্ট্র পরিচালনায় উপেক্ষিত হয়ে আসছে। এটা গণতন্ত্র, ইনসাফ ও যুক্তিবোধের সাথে সাংঘর্ষিক।

 

এই বাস্তবতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় রাষ্ট্রের মৌলিক ও প্রয়োজনীয় সংস্কার, পতিত ফ্যাসিবাদের বিচার এবং পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন। এই দাবীকে সামনে রেখে আগামী ২৮ জুন,২০২৫ রোজ শনিবার বিকাল দুইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মহাসমাবেশে সভাপতিত্ব করবেন। ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব মহাসমাবেশে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, দেশের সকল প্রান্ত থেকে লাখো জনতা এই দাবীতে রাজধানীতে জড়ো হবে। এবং সরকারের কাছে এই তিনদফা দাবী বাস্তবায়নে দাবী জানাবে। একই সাথে দেশ-বিদেশের সকল ষড়যন্ত্রকারীদের প্রতি স্পষ্ট বার্তা দেয়া হবে যে, বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচনে ঐক্যবদ্ধ আছে।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব উক্ত মহাসমাবেশ বাস্তবায়নে দেশবাসী, প্রশাসন ও সাংবাদিকদের কাছে সার্বিক দোয়া ও সহযোগীতা কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।