ঢাকাTuesday , 14 October 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ইসলামিক জীবন
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জনপ্রিয় সংবাদ
  10. জাতীয়
  11. ফটো গ্যালারি
  12. বিনোদন
  13. ভি‌ডিও
  14. ভিডিও গ্যালারি
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

Link Copied!

জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

আজ ১৩ অক্টোবর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে জাতিসঙ্ঘের ঢাকাস্থ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিস. গোয়েন লুইস এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এ অনুষ্ঠানে যোগদান করেন।

 

জাতিসঙ্ঘের মান্যবর মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর উদ্দেশে জাতিসঙ্ঘের ৮০-তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা মান্যবর মিস. গোয়েন লুইস-এর নিকট হস্তান্তর করেন এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

এ সময় জাতিসঙ্ঘের দীর্ঘ স্থায়িত্ব ও মানবকল্যাণে সার্বজনীন ভূমিকার জন্য শুভকামনা জানানো হয়। বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে টেকসই ও শক্তিশালীকরণ, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতিতে জাতিসঙ্ঘের সহযোগিতা ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।